• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়ির দীঘিনালায় গর্ভবতী মা ও কিশোরী চিকিৎসা সেবা দিলো গ্রীনহিল

ভ্রাম্যমান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2024   Saturday

 

 

 

খাগড়াছড়ির দীঘিনালায় গর্ভবতী মা ও কিশোরী চিকিৎসা সেবা দিলো গ্রীনহিল

খাগড়াছড়ির দীঘিনালায় গর্ভবতী মা ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিলা বেসকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।  জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগিতায়   পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ সেবা দেয়া হয়।


শনিবার সকাল সাড়ে ১১ টায় দীঘিনালার কবাখালী পরিবার কল্যান কেন্দ্র  মাঠে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন খাগড়াছড়ি পরিবার  বিভাগের উপ-পরিচলক মো. ফারুক আব্দুল্লাহ।  মূলত বিগত জুলাই- আগষ্টে বন্যার সময় যারা চিকিৎিসা সেবা থেকে বঞ্চিত ছিণলন তাদের জন্য এ মেডিকেল ক্যাম্প। তাবে এতে সাধারণ রোগীদের চিকিৎিসা ও ঔষধ দেয়া হয়েছে।


এ সময় তিনি বলেন নারী কিশোরী বা গর্ভবতী মাদের যেন জরায়ৃ ক্যান্সারসহ বড় কোন ধরনের কোন রোগ না হয়, সে জন্য সকলে যেন স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন , এছাড়া গর্ভাবতী মা’ রা যেন , ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করান। ঘরে অদক্ষ ধাত্রী দিয়ে যেন সন্তান প্রসব না করেন সে বিষয়ে পরামর্শ দেন। এ সময় তিনি বলেন প্রসবকালী মাতৃ ও শিশু মুত্যু থেকে রক্ষা করার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। তাই শুধ চিকিৎসা সেবা নয় এ ক্যাম্পের মাধ্যমে সচেতনতাও করা হয়।  কবাখালী বাজার এলাকার মোছা. ফাতেমা বেগম ও শিপ্লী আক্তার বলেন এই সেবা ও ঔষুধ পেয়ে খুশি তারা।


উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দেড়শতাধিক  কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে  ঔষধ দেয়া হয় ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন দীঘিনালার পরিবার পরিকল্পনা বিভাগেন মেডিকেল অফিসার ডাঃ মো. হোসেন সোহেল, মাটিরাঙ্গা পরিবার পরিকল্পনা বিভাগে চিকিৎসক ডাঃ কেএম আমজাদ হোসেন।
এ সময় মেডিক্যাল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, গ্রীনহিল এর খাগড়াছড়ি  জেলার সমন্বয়কারী রূপান্ত চাকমা।

---হিলবিডি২৪/সম্পদনা.এ,ই



 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ