• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

প্রশাসন ও বিচার বিভাগের পক্ষপাতমূলক আচরণে পার্বত্য মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন করবে

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2024   Saturday

পাহাড়ে হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলায় আদালতে খারিজ ও চিহ্নিত অপরাধীদের দায় মুক্তি আদেশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন। বিবৃতিতে প্রশাসন ও বিচার বিভাগের এ ধরণের পক্ষপাতমূলক আচরণ পার্বত্য চট্টগামের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন করে তুলবে বলে দাবী করা হয়েছে।

শনিবার পিসিপির কেন্দ্রীয় কমিটি তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্তর চাকমার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ এপ্রিল রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত কল্পনা চাকমা অপহরণ মামলাটি খারিজের আদেশ দেন। দীর্ঘ ২৮ বছর ধরে মামলা চলার পরও অপহৃত কল্পনা চাকমার হদিশ দিতে না পারা ও অভিযুক্ত সেনাবাহিনীর লে:ফেরদৌস এবং ভিডিপি সদস্য নূরুল হক ও সালেহ আহমেদকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে না পারা প্রশাসন ও বিচার বিভাগ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার উদ্যোগ গ্রহণ না করে উল্টো অপরাধীদের দায় মুক্তি দিতে প্রশাসনের অপতৎপরতা পরিলক্ষিত হয়েছে। মামলাটি খারিজের মধ্যে দিয়ে প্রশাসন পার্বত্য চট্টগ্রাম বিদ্যমান বিচারহীনতার এক চরম দৃষ্টান্ত প্রদর্শন এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের উৎসাহিত করেছে।

প্রশাসন ও বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করে কল্পনা চাকমা অপহরণের মামলাসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু বিচার এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ