• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2024   Monday

রাঙামাটি জেলায় নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন পেয়েছেন ডাঃ নূয়েন খীসা। গেল রোববার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব মঞ্জুরুল হাফিজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে তাকে রাঙামাটি জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।

জারীকৃত প্রজ্ঞাপণে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২জন কর্মকর্তাকে পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে বর্তমানে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূয়েন খীসাকে জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দীর পদায়ন হওয়ায় স্থলাভিষিক্ত হলেন ডাঃ নূয়েন খীসা। সিভিল সার্জন হিসেবে পদায়ন হওয়ায় ডাঃ নূয়েন খীসাকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন। তার সুদক্ষ পরিচালনায় রাঙামাটি জেলায় স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাবেন, জেলার স্বাস্থ্য সেবা উন্নয়নের পাশাপাশি প্রত্যান্ত এলাকায় স্বাস্থ্য সেবা বঞ্চিত প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা দৌড় গড়ায় পৌছে দেবেন বলে অনেকে আশা প্রকাশ করেছেন। ডাঃ নূয়েন খীসা একজন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক। তিনি একজন অমায়িক ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী হওয়ার সবাইয়ের কাছে প্রিয়ভাজন।

নব নিযুক্ত জেলা সিভিল ডাঃ নূয়েন খীসা বলেন, সিভিল সার্জন পদটি খুবই চ্যালেঞ্জিং। তবে এসব চ্যালেঞ্জিং এর মধ্য দিয়ে হলেও জেলার স্বাস্থ্য সেবা উন্নয়নেv লক্ষ্য কাজ করে যাবেন। তিনি সকল স্তরের সহযোগিতা ও আর্শীবাদ কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ