• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2024   Thursday

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে বৃহস্পতিবার বিকালে মোঃ আব্দুল্লাহ জুবায়ের নামে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থাণীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালের দিকে আব্দুল্লাহ জুবায়ের তার বন্ধুবান্ধবদের সাথে নিয়ে শহরের পুরাতন পুলিশ লাইনের কেরানী পাহাড় এলাকায় ফুটবল খেললার সময় হ্রদের পানিতে বলটি পড়ে যায়। এতে জুবায়ের বলটি আনতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায়। এসময় তার বন্ধুরা অনেক্ষন খোঁজাখুঁজির এক পর্যয়ে তাকে খুঁজে পাওয়ার পর সাথে সাথে রাঙামাটি জেনারেল হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


এদিকে, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ফেসবুক পেইজে অধ্যক্ষ মেজর মীর সোহান তার কলেজের ছাত্র আব্দুল্লাহ জুবায়ের অকাল মৃত্যুতে লেকার্স পরিবার গভীরভাবে শোকাহত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী সত্যতা স্বীকার করে জানান, পানিতে ডুবে আব্দুল্লাহ জুবায়ের নামে এক ছাত্রে মৃত্যু হয়েছে বলে শুনেছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ