• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

৯৪ দিন নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2025   Sunday

৯৪দিন নিষেধাজ্ঞা আরোপের শেষে রোববার মধ্যরাত ১২টার পর থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হয়েছে। তবে হ্রদে পানি বেশী থাকায় বড় মাছের বদলে চাপিলা, কেসকি মাছ জেলেদের জালে ধরা পড়ছে।
কাপ্তাই কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশ বিস্তার ও বিকাশে নিশ্চিতের লক্ষে গত ১ মে মাস থেকে ৩১ জুলাই পর্ষন্ত হ্রদে সব ধরনের মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় জেলা প্রশাসন। তবে গেল ২৮ জুলাই কাপ্তাই লেকে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় ৩১ জুলাই পর্ষন্ত মাছ শিকারের নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হলেও হ্রদে মাছ শিকারের সামগ্রিক প্রস্তুতি না থাকায় আরো দুদিন বাড়িয়ে শনিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্ষন্ত বৃদ্ধি করা হয়। নিষেধাজ্ঞা আরোপের শেষে রোববার মধ্যরাত ১২টার পর থেকে জেলে উৎসবমূখ পরিবেশে মাছ শিকার শুরু করেছে। সকাল ৬টা থেকে জেলেদের আহরিত মাছ রাঙামাটি শহরের অবতরণঘাট, কাপ্তাই, খাগড়াছড়ির মহালছড়ি ও বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা অবতরণ ঘাটে আনা হয়। এসব অহরিত মাছ প্যাকেজাত করে ঢাকাসহ বিভিন্ন স্থানে ট্রাকযোগে নেওয়া হচ্ছে। তবে প্রথম দিনে কি পরিমাণ মাছ আহরিত হয়েছে তা মৎস্য উন্নয়ন কর্পোরেশন জানাতে পারেনি।
মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন হ্রদে পানির উচ্চতা বেশী থাকায় চাপিলা, কেসকি আধিকত্য বেশী রয়েছে। তাই কার্প জাতীয় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে না। তবে হ্রদের পানি কমে গেলে বড় আকারের মাছ জালে ধরা পড়বে।
উল্লেখ্য, গেল বছর এ হ্রদ থেকে ৮হাজার ৯৮৩ মেঃটন মাছ অববতরণ করা হয়েছে। যা ১৮কোটি ৫৯লক্ষ ৯হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। বলে জানা গেছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন,রাঙামাটিরর ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম বলেন, গেল বছরের তুলনায় একমাস আগে মাছ শিকার শুরু হয়েছে। তবে আরো যদি ১৫ দিন থেকে বেশী সময় পাওয়া যেতো তাহলে মাছের বড় হতো। খুব একটা অসুবিধা হবে না কারণ যদি প্রাকৃতিক বিষয়গুলো অনুকুলে তাহলে গতবারের লক্ষ্যমাত্র থেকে ছাড়িয়ে যাবে। তিনি আরো জানান,মৎস্য অবতরণঘাটগুলো সম্প্রসারণের জন্য সরকারের চাহিদা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু করা হবে। যদিও এ অবতরণঘাট নির্মাণে করতে সময় সাপেক্ষের ব্যাপার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ