• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কাপ্তাই হ্রদে ছয়টি নৌপথে সমন্বয় ও পরিকল্পিতভাবে খননের দাবীতে সংবাদ সন্মেলন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2024   Monday

কাপ্তাই হ্রদে সুষ্ঠুভাবে নৌ চলাচলের স্বার্থে বিভিন্ন প্রশাসনের সমন্বয়ে ছয়টি নৌপথে পরিকল্পিতভাবে খননের দাবীতে সোমবার সংবাদ সন্মেলন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল(যাত্রী পরিবহণ) সংস্থা রাঙামাটি জোন।

 

শহরের রিজার্ভবাজারস্থ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার রাঙামাটি জোনের সভাপতি মঈন উদ্দীন সেলিম। এসময় সংস্থাটির সাবেক সাধারন সম্পাদক নিজাম উদ্দীন, নির্বাহী সদস্য নাজিম উদ্দীন, মোঃ ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে বলা হয়, কাপ্তাই হ্রদে বিগত সময়ে বিভিন্ন সংস্থা বিক্ষিপ্তভাবে বিভিন্ন উপজেলায় খননকাজ করলেও সেই সুফল রাঙামাটিবাসী পায়নি। পরিকল্পিতভাবে খনন করার ফলে নৌ-পথগুলি দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। কোন সময় কোন সংস্থায় এ খননকাজ করেছে জেলাবাসী ও প্রশাসন জানে না। এসব সব খনন কাজ সরাসরি ঢাকা থেকে টেন্ডারের মাধ্যমে করার ফলে নৌপথে কোন সুফল মিলছে না। ইতোপূর্বে শুভলং এ ৯ নং ও ১০ নং টিলা এলাকায় নৌপথ খনন না কওে বিল ও টিলা কাটা হয়েছিল। জেলা প্রশাসনকে অবহিত করা হলেও জেলা প্রশাসক বরকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত কওে ব্যস্থা নিতে বলায় ঠিকাদার কাজ বন্ধ কওে চলে গেছে। অপরিকল্পিতভাবে খননে হ্রদ ভরাট হওয়ার কারণে যে পরিমান পানি থাকার কথা সেই পরিমান হ্রদে পানি না থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহতসহ মৎস ভান্ডার বিলুপ্ত হচ্ছে। অপরিকল্পিতভাবে নদী খনন করা হলে ভবিষ্যতে কাপ্তাই হ্রদে নৌ-চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ও পানির অভাবে একদিন বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ হওয়ার সম্ভবানা রয়েছে।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, জেলার অন্তর্গত ৬ টি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌ-পথকে সচল রাখতে কাপ্তাই হ্রদের খাল খনন জরুরী হয়ে পড়েছে। এর মধ্যে রাঙামাটি শহর থেকে মারিশ্যা পর্যন্ত নৌপথে খন্ড খন্ড জায়গাতে ২৫ কিলোমিটার, জুরাছড়ি ও ছোট হরিণা নৌপথের বিভিন্ন স্থানে ৪০ কিলোমিটার, রাঙামাটি শহর থেকে বিলাইছড়ির ১৫ কিলোমিটার, রাঙামাটি শহর থেকে নানিয়াররচরের ১৫ (পনের) কিলোমিটার নৌপথ খনন করিলে সারা বছর নৌ চলাচল করতে পারবে।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, বর্তমানে মাইনিমুখ থেকে মেরুং খাল খনন করা হচ্ছে।  ফলে খননের পলিমাটিগুলো মুল নদীতে অর্থাৎ নৌপথে গিয়ে ভরাট হয়ে যাচ্ছে।  যদি এ খনন কাজগুলো বিআইডব্লিইটিএ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সমন্বয়ে করা  হলে সঠিক পরিকল্পনার মাধ্যমে পলিমাটিগুলি নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করা যাতো । 


সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার রাঙামাটি জোনের সভাপতি মঈন উদ্দীন সেলিম বলেন, কাপ্তাই হ্রদের উপর রাঙামাটির ৫ লাখ মানুষের ভাগ্য নির্ভর করে। তাই হ্রদে খনন বা হ্রদের যে কোন উন্নয়নে প্রসাশনের সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগকে কাজ করতে হবে। বিভিন্ন সময়ে এসব দাবী করে এসেছি। এসব দাবীতে শীঘ্রই জেলা প্রশাসকের সাথে অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার রাঙামাটি জোনের নেতৃবৃন্দ দেখা করবে। যদি এসব দাবী পূরণ না হয় তাহলে শ্রমিক, নৌরুটের পণ্য ব্যবসায়ী, পর্যটক পরিবহন সমিতি রয়েছে তাদেরকে নিয়ে সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ