• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

লংগদু ও কাউখালীতে চার ইটভাটায় জরিমানা ৩লক্ষ ২৫ হাজার টাকা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2024   Sunday

অবৈধভাবে পাহাড়কাটা এবং বন উজারকরার দায়ে লংগদু ও কাউখালীতে ইট ভাটায় অভিযান চালিয়ে ৩লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।


জানা গেছে, রোববার লংগদু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানার নেতৃত্বে আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকস ফিল্ড এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড় কাটা ও বন উজার করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ৫০ হাজার টাকা করে ২টি ইটভাটাকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটা ধ্বংস ও যাবতীয় কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

 

অপরদিকে গেল শনিবার কাউখালী উপজেলায় ২টি ইটভাটাকে ২লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মহামান্য হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকা স্বত্তে¡ ও এসব ইটভাটা গুলো গোপনে ইট পোড়ানোর কার্যক্রম চালু করায় গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলা নির্বাহীকর্মকর্তা রক্তিম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের আদর্শ গ্রামের জেবিএম ইটভাটার মালিক মোঃ সিরাজ উদ্দিনকে নগদ ২৫হাজার টাকা এবং পার্শ্ববর্তী ইউনিয়ন ১ নং বেতবুনিয়ামডেল ইউনিয়নের আমছড়ি গ্রামের মেসার্স কেবিএম ইটভাটার মালিক মোঃ সৈয়দ কোম্পানীকে নগদ ২লক্ষ টাকা জরিমানা করা হয়।


লংগদু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা জানান, ইট প্রস্তুতকারক ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইটভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়াও উক্ত ইটভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ