• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুষম বন্টন নিশ্চিত করা হবে-পার্বত্য প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2024   Tuesday

সকলে মিলে একসাথে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুষম বন্টন নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরো একবার নতুনভাবে প্রতিষ্ঠা হলো। পার্বত্য জেলা পরিষদগুলোকে অধিকতর ক্ষমতায়ন ও পার্বত্য শান্তি চুক্তির সুফল যাতে প্রত্যেকটি পার্বত্যবাসী ভোগ করতে পারে সে ব্যাপারে কাজ করা হবে। 

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা খাগড়াছড়িতে পৌছলে  এলাকাবাসী ও আওয়ামীলীগের নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনার সময় তিনি েএ মন্তব্য করেন।  

 

ঢকা থেকে সড়ক পথে আসার সময় রামগড় থেকে শুরু করে খাগড়াছড়ি সদর পর্ষন্ত রাস্তার দু ধারে হাজার হাজার সাধারন মানুষ থেকে শুরু করে আওয়ামীলীগের নেতাকর্মীরা  প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। এসময় প্রতিমন্ত্রী  ফুলে ফুলে সিক্ত হন। পরে রামগড় বাজারে অস্থায়ী সংবর্ধনা মঞ্চে প্রতিমন্ত্রী তাকে নৌকা প্রতীকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

এরআগে প্রতিমন্ত্রীকে খাগড়াছড়ির প্রবেশধার সোনাইপুল বাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংশ্রেইপ্রু চৌধূরী , জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, মংক্যচিং মারমা,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,রামগড় পৌর মেয়র রফিকুল ইসলাম কামাল প্রমুখ। এসময়  দলীয় নেতাকর্মী ও সোনাইপুল বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

 

জানা গেছে, প্রতিমন্ত্রীর রাষ্ট্রীয় সফর হিসেবে পার্বত্য চট্টগ্রামে ৫দিন অবস্থান করার কথা রয়েছে। তার সফরে তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও প্রতিমন্ত্রীর সহধর্মিনী মিসেস মল্লিকা ত্রিপুরা সাথে রয়েছেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ