• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2024   Wednesday

দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায়  নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নাম ঘোষনা করা হয়েছে।  

 

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে  ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। 

 

মন্ত্রিপরিষদ সচিবের ঘোষনায়  প্রতিমন্ত্রী তালিকায় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নাম রয়েছে। তিনি বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।  টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা  গেল সরকারের ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী  বিষয়ক ট্রাস্কফোর্সের(প্রতিমন্ত্রী পদ মর্যাদায়) চেয়ারম্যানের   দায়িত্ব পালন করেছিলেন। 

 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসন থেকে ২লাখ  ২০ হাজার ৮৭৬ ভোট পেয়ে খাগড়াছড়ির দীঘিনালার সন্তান কুজেন্দ্র লাল ত্রিপুরা তৃতীয়বারের  মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ