• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

কাপ্তাইয়ে বিএফআইডিসির রেস্ট হাউসে বন্য হাতির হামলা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2024   Monday

রাঙামাটির কাপ্তাই শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন(বিএফআইডিসি) এর লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) রেস্ট হাউস কক্ষে ডুকে বন্য হাতির পালটি রান্নাঘরে ব্যাপক ভাংচুর করেছে। সোমবার(৮জানুয়ারী) দিবাগত রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত বন্য হাতির পালটি এ তান্ডব চালায়।    এ  ঘটনায় কাপ্তাই শিল্প এলাকায় বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

 

এলপিসির সহ ব্যবস্থাপক( হিসাব) বিলাস কুমার বিশ্বাস জানান, হাতির পালটি রেস্ট হাউসের দরজা,জানালা ও রান্নাঘর ব্যাপক ভাংচুর করে। এসময় রেস্ট হাউসের কর্তব্যরত আনসার সদস্যরা দৌঁড়ে পালিয়ে রেস্ট হাউজের দ্বিতীয় তলায় অবস্থান নেন এবং রেস্ট হাউজে অবস্থানরত সকলকে সচেতন করেন। এছাড়া  হাতির পালটি একই রাতে কাপ্তাই সহ ব্যবস্থাপনা কমিটির ( সিএমসি) সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলের কলাবাগান খেয়ে সাবার করে দিয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগরে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান বলেন ,বনের মধ্যে কোন খাদ্য না থাকার কারনে লোকালয়ে  হাতির পাল আসছে। হাতির পালের  কয়েকটি বাচ্চা হওয়ার কারণে খাদ্যর সন্ধানে লোকালয়ে হামলা করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ