• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটি সদর উপজেলায় আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2023   Monday

সোমবার (১৮ ডিসেম্বর) রাঙামাটি সদর উপজেলায় আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফা জাবেদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিগ্ধা তালুকদার। আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার  রতœজ্যোতি চাকমা সঞ্চালনায় সভা স্বাগত বক্তব্যে রাখেন প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা। এসময় সভায় আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন নিয়ে তুলে ধরা হয়। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো ও সরকারের ২০১৭ সালের যুবনীতির আলোকে যুবাদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা।


পরে রাঙামাটি সদর উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট একটি ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। ইয়ুথ  গ্রুপের সদস্যরা নিজ নিজ ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়া কথা বলেন। পরে জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দ্যেশ্য ও লক্ষ্য তুলে ধরেন।


বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তলুকদার বলেন,যুব সমাজ দেশের মূল চালিকাশক্তি ও সম্পদ। যুব সমাজকে এগিয়ে নেয়ার জন্য সরকার নানামুখি কাজ করে যাচ্ছে। পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থাও যুবদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আস্থা প্রকল্প তারই প্রতিফলন। আপনারা আস্থা প্রকল্পের নির্দেশনা অনুযায়ী কাজ করলে নিশ্চয় তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ বিনির্মাণে অবদান রাখার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে আপনাদের নেতৃত্বের বিকাশ ঘটাতে পারবেন বলে আশা রাখি।


প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফা জাবেদ কায়সার বলেন, দেশের ১৫ থেকে ৪৫ বছরের জনসংখ্যা বেশি সে দেশের উন্নয়নের সম্ভাবনা অনেক বেশি। যুবারা ইতিবাঁচক মনোভাব নিয়ে কাজ করার মাধ্যমে সমাজ ও দেশে ইতিবাঁচক পরিবর্তন ঘটাতে পারে। আমরা এখন উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছি। উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে সবাইকে মিলে সমানতালে কাজ করতে হবে। আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। ৪১ সালের দিকে আমরা বয়সের ভারে নুয়ে পড়বো। যুবাদের হাতে এদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

উল্লেখ্য, সুইস এ্যাম্বেসির অর্থায়নে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর বাস্তবায়নে আস্থা প্রকল্পটি রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় চলমান রয়েছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে ২০২৬ সালের মার্চের নাগাদ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ