• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাবিপ্রবিতে বিশ্ব পর্বত দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2023   Monday

সোমবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) রিস্টোরিং মাউন্টেইন ইকোসিস্টেম” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে  বিশ্ব পর্বত দিবস পালিত হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের আয়োজনে  দীপংকর তালুকদার ভবন সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি  প্রফেসর ড. সেলিনা আখতার। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাবিপ্রবি`র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। প্রধান আলোচক  ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ রুহুল আমিন। আলোচক  ছিলেন রাবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান নেইংম্রাচিং চৌধুরী ননি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন   স্বাগত বক্তব্য প্রদান করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা। অনুষ্ঠান  সঞ্চালনা করেন রেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নিশাত সালসাবিল। অনুষ্ঠানে রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ থেকে  একটি র‍্যালী বের  করে  বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা ঘুরে দীপংকর তালুকদার ভবনের সামনে গিয়ে শেষ হয়।


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতারবলেন, মানুষের অপরিকল্পিত গাছপালা ধ্বংসের কারণে প্রকৃতি তার রূপ হারিয়ে ফেলছে। প্রতিদিন নানা কাজে ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা পাহাড়ের উপর নির্ভরশীল। তাই আমাদের এ পাহাড়কে  রক্ষা করার জন্য সবাইকে সচেতন হতে হবে। বেশি করে গাছ রোপন করতে হবে। তাহলে আমরা আমাদের প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো।  


প্রো-ভিসি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, বিশ্বে প্রকৃতির ইকো সিস্টেম দিন দিন ধ্বংস হচ্ছে।ফলে মানুষের খাদ্য ও বাসস্থানে সমস্যা হচ্ছে। পাহাড় আমাদের জীবনের সাথে জড়িত। আমাদের ইকো সিস্টেম নষ্ট হচ্ছে। ছড়া, ঝর্ণা শুকিয়ে যাচ্ছে। এগুলো আমাদের মানবসৃষ্টের কারণে হচ্ছে।তাই আমাদের ইকো সিস্টেম পুনরুদ্ধারের জব্য সবাইকে সচেতন হতে হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ