• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কোয়ান্টামের দশ জিমন্যাস্টিকস হাইপারফরমেন্সের প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়ায়

প্রতিনিধি জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2023   Thursday

দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মেধা বিকাশের নীড় বান্দরবান পার্বত্য জেলার লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের দশ জন শিক্ষার্থী হাইপারফরমেন্স জিমন্যাস্টিকস প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।

 

বাংলাদেশ জাতীয় দলের জিমন্যাস্টদের নিয়ে দক্ষিণ কোরিয়ায় হাইপারফরমেন্স জিমন্যাস্টিকস প্রশিক্ষণ ক্যাম্পের ১১ জন জিমন্যাস্টর মধ্যে ১০ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী সুযোগ পায়। তারা গেল মঙ্গল বার (৫ ডিসেম্বর)দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে নিশ্চিত করেছেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ। তারা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত সেখানে জিমন্যাস্টিকসের উচ্চতর প্রশিক্ষণ নিবেন। এসময় দলটির সাথে সার্বক্ষণিক অবস্থান করবেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের জাতীয় কোচ দক্ষিণ কোরিয়ার নাগরিক চো সুং ডং।

 

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের দশ জন জিমন্যাস্টরা হলেন রাজীব চাকমা, উহাইমং মার্মা, মেনটন টনি ম্রো, প্রেনথৈ ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, উখিমং চাক, জীবন ত্রিপুরা, উটিং ওয়াং মার্মা, ওয়ে ওয়ে সাই মার্মা ও তড়িৎমোহন তঞ্চঙ্গ্যা।

 

উচ্চতর এই প্রশিক্ষণে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা সুযোগ পাওয়া প্রসঙ্গে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, ‘অলিম্পিকে সোনা আমরা জিতবই’ এই লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ এক যুগ ধরে আমাদের জিমন্যাস্টরা নিয়মিত অনুশীলন করে আসছে। ইতোমধ্যে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পদকও পেয়েছে। এখন তাদের বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন। তাই বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন এই সুযোগটি করে দিয়েছে। উল্লেখ্য, জিমন্যাস্টিকসে আন্তর্জাতিক অঙ্গনে কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্যযাত্রা শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই।

 

তিনি আরো বলেন, ২০১৮ সালে ১৫তম সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ পদক অর্জনের মাধ্যমে। ২০১৯ সালে ১৬তম সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অর্জন করে ১৩টি গোল্ড ৫টি সিলভার ও ৭টি ব্রোঞ্চ। এর মধ্যে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা পায় ৯টি গোল্ড ৫টি সিলভার ও ৭টি ব্রোঞ্চ। বাংলাদেশের অনুষ্ঠিত ২০২১ সালে ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে কোয়ান্টাম কসমো স্কুলের রাজিব চাকমা দুটি ইভেন্টের একটিতে রৌপ্য ও অন্যটিতে ব্রোঞ্চ পদক অর্জন করে।

 

এছাড়াও সম্প্রতি দেশে অনুষ্ঠিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এ ১১টি ক্যাটাগরিতে মোট ৫০টি পদকের ৩৪টি অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা বলেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ