• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মহালছড়িতে শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণকালে
উৎসব বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2023   Sunday

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা)  কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, দেবী দুর্গাপূজা শুধু নিরেট কোন আনুষ্ঠানিকতা নয়। এটি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্মিলনের ক্ষেত্র তৈরি করে। অন্য যে কোন উৎসবের মতো বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে।
 
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনার সূত্র ধরে এদেশে একে-অপরের ধর্মীয় উৎসবগুলোর মাধ্যমে দেশ-সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠার নজির স্থাপন করেছেন।
 
 
রোববার খাগড়াছড়ি জেলার পানছড়ি-সদর ও মহালছড়ি উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজার্থীদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
 
 
মহালছড়ি উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামন্ডপে ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল`র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা ও খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ`র দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ`র সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান হেলাল।
 
 
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ দুই দশকের বেশি সময় বিদ্যমান অশান্তির কারণে পাহাড়ি-বাঙালির মাঝে সহিংস ঘৃণা ও বিদ্বেষ ছিলো। অগণতান্ত্রিক সরকারগুলো মানুষের শান্তি আর আনন্দ কেড়ে নিয়েছে। একমাত্র বঙ্গবন্ধুর কন্যার পক্ষেই পাহাড়ে শান্তির বাতাবরণ সূচিত হয়েছে। এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার আহবান জানান।
 
 
এসময় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সবকটি পূজামন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ