• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবীতে রাঙামাটি সরকারী কলেজ শিক্ষকদের কর্মবিরতি শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2023   Tuesday

আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন,শিক্ষা ক্যাডারদের পদোন্নতি, পদ সৃজনসহ বিভিন্ন দাবীতে মঙ্গলবার থেকে তিন দিনের রাঙামাটি সরকারী কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।


বিসিএস সাধারন শিক্ষা সমিতির উদ্যোগে রাঙামাটি সরকারী সরকারী কলেজের একাডেমিক ভবনের সামনে শিক্ষকরা তিন দিনের অংশ হিসেবে প্রথম দিনে কর্মবিরতি পালনকালে কলেজের যাবতীয় শ্রেনী পাঠদান ও দাপ্তরিক কাজ কর্ম বন্ধ ছিল। কর্মবিরতি পালনের সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, বিসিএস সাধারন শিক্ষা সমিতির রাঙামাটি ইউনিটের সাধারন সম্পাদক শান্তনু চাকমা প্রমুখ।


শিক্ষক নেতৃবৃন্দ, দীর্ঘ দিন ধরে শিক্ষকদের পদোন্নতি, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবী অতিদ্রুত কার্যকর করা না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন।


শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষকদের পদোন্নতি, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, প্রয়োজনীয় পদ সৃজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিলসহ বিভিন্ন নায্য দাবী আজো পুরণ হয়নি। এসব দাবী পুরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ