• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2023   Thursday

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ পুস্পস্তবক অর্পণ করেছেন।


সকাল ৮ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার নেতৃত্বে ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন জানান। পরে টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ পুস্পস্তবক অর্পণ করেন। এসময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। এসময় বোর্ডের চেয়ারম্যান জনাব সুপ্রদীপ চাকমা এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ও সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব) উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজুয়ান খান, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী রাঙামাটি, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল প্রমুখ।


উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রদূত জনাব সুপ্রদীপ চাকমা গেল ২৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ