• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাউখালীতে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2023   Tuesday

গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের লক্ষ্য মঙ্গলবার তথ্য আপার বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়।


তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২পর্যায়) কাউখালী উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যাগে ঘাগড়া কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়ানূরীয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী, কাউখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রæ মারমা,কাউখালী কলেজের পরিচালনা কমিটির সভাপতি অভয় প্রকাশ চাকমা প্রমুখ। অনুষ্ঠান শেষে তথ্য আপা সদস্যদের একটি করে চারা গাছ বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্য দীপংকর তালুকদারএমপি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য আপার মাধ্যমে আপনাদের জন্য উঠান বৈঠক তৈরীর আয়োজন করেছেন কি জন্য। এটি করার অন্যতম কারণ হল একজন ভালো মা হওয়া। ভালো হলেও ভালো সন্তান ও ভালো নাগরিক তৈরী করতে পারবেন। তাই এ তথ্যর মাধ্যমে আপনাদের স্বাস্থ্যগত সমস্যা জানতে পারছেন, ব্যাংক থেকে টাকা কত টাকা উঠানো হয়েছে, বিভিন্ন ডিজিটাল সেবাসহ ইত্যাদি সম্পর্কে তথ্য জানতে পারছেন। যাতে আপনারা স্বালম্বী হতে পারেন।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী একজন যোগ্য প্রধানমন্ত্রী নন তিনি একজন আদর্শ মা-ও। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়জেদ জয় আজকে ডিজিটাল বাংলাদেশ করেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজকে তার কারণে ডিজিটাল বাংলাদেশের রুপান্তরিত হয়েছি। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়জেদ পুতুল বিশ্বের প্রতিবন্ধিদের জন্য করে যাচ্ছেন। জাতিসংঘে তিনি শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। তাই ভালো মা হলে একজন ভালো নাগরিক পাবো। এই ভালো মা সৃষ্টির জন্য আজকের তথ্য আপা। এ তথ্য আপর মাধ্যমে উঠান বৈঠকের আয়োজন। তিনি তথ্য আপার মাধ্যমে সুযোগ সুবিধা পেয়ে আপনাদের ছেলে-মেয়েদের মানুষ হিসেবে গড়ে তুলে আগামীতে যাতে ভবিষ্যত প্রজন্মেরা বাংলাদেশকে আরো উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ