• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহারের কেউ মাচাং ঘর চাইলে তৈরী করে দেওয়া হবে-জেলা প্রশাসক

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2023   Monday

 

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, রাঙামাটিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের প্রধানমন্ত্রী উপহারের ঘরে মধ্যে আপাতত জুম ঘরের আদলে মাচাংঘর নেই। তবে ভূমিহীনদের মধ্যে কেউ যদি মাচাং ঘর নিতে আগ্রহী হলে তাকে মাচাং ঘর ব্যবস্থা করে দেওয়া হবে। মাচাং ঘর ঘর নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।


সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এসব কথা বলেন।


তিনি আরো বলেন, রাঙামাটিতে এবার ছয় উপজেলার ২১৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মুজিব বর্ষ উপলক্ষে নতুন ঘর পাচ্ছেন। কাপ্তাই,কাউখালী,রাজস্থলী, বরকল, বাঘাইছড়ি ও লংগদু উপজেলা। আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর করবেন।

 

প্রেস ব্রিফিংয়ের সময় অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রসাশক বলেন, এবারের ধাপে জেলার কাপ্তাই উপজেলায় ১১টি, কাউখালী উপজেলায় ৪৯টি, রাজস্থলী উপজেলায় ১টি, বরকল উপজেলায় ২০টি, বাঘাইছড়ি উপজেলায় ১০০টি ও লংগদু উপজেলায় ৩২টি ঘর হস্তান্তর করা হবে। এছাড়া দশ উপজেলার মধ্যে প্রথম পর্যায়ে ৭৩৬টি, দ্বিতীয় পর্যায়ে ৫০৩টি, তৃতীয় পর্যায়ে ২৩৮টি, চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ৪৩৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর দেয়া হয়েছিল। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে এবার জেলার ছয় উপজেলায় মোট ২১৩টি ঘর দেওয়া হবে।

 

তিনি আরো বলেন, আগামী ৯ আগস্ট নতুন করে ২১৩টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হলে মোট ২ হাজার ১২৯টি ঘর পাবেন রাঙামাটির দশ উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ