• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

অটোরিক্সা চালক সেজে রাঙামাটিতে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2023   Monday

সিএনজি অটোরিকশা চালক সেজে সেবা প্রার্থী হিসেবে সেবাগ্রহণের জন্য  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙামাটি কার্যালয়ে  গিয়ে অভিযান চালালো  দুদক।  সোমবার দুপুরে  গাড়ী নিবন্ধনের অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। 
 
জানা গেছে, বিআরটিএ এর  রাঙামাটি কার্যালয়ের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশার নতুন নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন(দুদক)।  এই অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরের দিকে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায় দুদক কর্মকর্তারা।  অভিযানে প্রথমে দুদক সদস্যরা লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো সেবাপ্রার্থী হিসেবে সেবাগ্রহণের জন্য কার্যালয়ে  যান। পরে দুদকের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। এতে অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান।
 
তারা জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেছেন। অভিযানে বিভিন্ন নথি ও সামগ্রিক বিষয়ে খোঁজ নিয়ে তারা বেশকিছু অনিয়মের ক্লু পেয়েছেন। তবে তারা অফিসিয়ালি কোনো মন্তব্য করতে চাননি।
 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ