• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার হলেন কাপ্তাই লেকে আটকে পড়া ১৭৫ জন শিক্ষক ও শিক্ষার্থী

ষ্টাফ রিপোরটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2023   Saturday

জরুরি সেবা ৯৯৯ নম্বরের ফোন করে রাঙামাটির কাপ্তাই হ্রদে আটকে পড়া পর্যটকবাহী লঞ্চের ১৭৫ জন শিক্ষক ও শিক্ষাথীকে উদ্ধার করলো পুলিশ।


পুলিশ জানায়, শনিবার সকালের দিকে চট্টগ্রাম সরকারী কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) ও মাস্টার্সের পাঁচটি ব্যাচের ১৭৫ জনের শিক্ষক ও শিক্ষার্থীর একটি দল রাঙামাটিতে শিক্ষা সফরে আসেন। শহরের শহীদ মিনারস্থ পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ড ঘাট থেকে একটি লঞ্চ ভাড়া নিয়ে কাপ্তাই হ্রদের শুভলংসহ কয়েকটি স্থানে ঘুরতে যান। পরে তারা ফেরত আসার পথে হ্রদের ইয়ারিং এলাকা নামক স্থানে লঞ্চটি ডুবোচরে আটকে যায়। তারা সেখানে কয়েকট ঘন্টা ধরে চেষ্টা করার পর লঞ্চটি সরতে না পেরে ৯৯৯ নম্বরে ফোন দেয় পুলিশকে। পরে নৌ পুলিশের সহায়তায় জেলা পুলিশ তথ্য প্রযুক্তিদের মাধ্যমে তাদের চিহিৃত করে উদ্ধারের অভিযানে নামে। পরে আটকে পড়া লঞ্চ থেকে ১৭৫ জন শিক্ষক ও শিক্ষার্থীদের  অক্ষত অবস্থায় উদ্ধার  রাঙামাটি শহরে নিয়ে আসা হয়।  তাদের নিরাপদে চট্টগ্রামে পাঠায় পুলিশ।


চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের ভূইয়া জানান, গতকাল শনিবার বিকেলে দিকে কাপ্তাই হ্রদে মধ্যে চর এলাকায় তাদের ভাড়া করা লঞ্চটি আটকে যায়। লঞ্চ চালকরা দীর্ঘদিন সময় চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারেনি। দীর্ঘক্ষণ সময়ক্ষেপনের কারণে সন্ধ্যা হয়ে যায়।  তখন আমরা এ নিয়ে কিছুটা আতঙ্কে পড়েছি। যেহেতু পার্বত্য চট্টগ্রাম বিশেষ এলাকা তাই আমরা কিছুটা ভয় পেয়েছি এতজন শিক্ষার্থীকে নিয়ে। পরে পুলিশকে জানানোর পর তারা আমাদেরকে উদ্ধার করে।


রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কলেজ থেকে শিক্ষাসফরে আসা একটি লঞ্চ কাপ্তাই হ্রদের ইয়ারিং এলাকায় চরের মধ্যে আটকে যায়। পরে ৯৯৯-এ কল দেওয়ার পর আমরা জরুরিভাবে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ কাজে নৌ-পুলিশের সদস্যরাও সহায়তা করেছেন।


উল্লেখ্য, এ বছর ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পায়নি। ফলে হ্রদের পানি কমে যাওয়ার কারণে হ্রদের বিভিন্ন স্থানে দ্বীপ বা ডুবোচর জেগে উঠেছে। এসব ডুবোচরে আটককে যাচ্ছে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ