• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ তম বর্ষপূর্তি পালন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2022   Friday
no

no

শুক্রবার (২ ডিসেম্বর)  পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে বিলাইছড়িতে শান্তির  র‍্যালীর আয়োজন করা হয়েছে। 
 
বিলাইছড়ি সেনাজোন কর্তৃক আয়োজিত র‍্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক বাজার হয়ে যথাস্থানে এসে শেষ করা হয়। র‍্যালী শেষে  উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় উপস্থিত ছিলেন  বিলাইছড়ি সেনা জোনের ৩২ বীর উপ- অধিনায়ক  মেজর  জালিস মাহমুদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার  মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা ি(রাসেল), ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বীর মুক্তি যোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া ও  ইসহাক মিয়া প্রমূখ।
 
 
এ সময় বক্তারা বলেন, সম্প্রীতি বজায় রাখতে  কেউ যেন পাহাড়ি-বাঙালি শব্দগুলো ব্যবহার না করে, এবং বাংলাদেশী শব্দটি ব্যবহার  করা হয়। এসময় চুক্তির যথাযথ বাস্তবায়ন ও সফলতা কামনা করা হয়। 
 

এদিকে দিনটি উপলক্ষে সেনাজোনের উদ্যোগে   উপজেলা স্টেডিয়ামে  সাধারণ জনগণের মাঝে  চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময়  জোনের মেডিকেল অফিসার ডাঃ ক্যাপ্টেন বিপুল কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আরিফুল ইসলাম ও মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন । চিকিৎসা সেবার পাশাপাশি  ঔষধ পত্র ও প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ