• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে চাল চোরাকারবারীদের হামলায় একুশে টিভি প্রতিনিধি’সহ ২ সাংবাদিক আহত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2015   Tuesday
আহত সাংবাদিক টিটু।

আহত সাংবাদিক টিটু।

বান্দরবানে চাল চোরাকারবারীদের হামলায় একুশে টিভি জেলা প্রতিনিধি নজরুল ইসলাম’সহ ২ সাংবাদিক আহত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় বান্দরবান বাজারের এক নাম্বার গলিতে এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের এক নাম্বার গলিতে রাস্তার উপর সরকারী নায্যমুল্যের (ওএমএস) চাল পাচারের উদ্দেশ্যে ওএমএস লেখা বস্তা থেকে সরিয়ে অন্য বস্তায় পরিবর্তণ করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ছবি তুললে চাল চোরাকারবারী চক্রের হোতা আহম্মদ কবির (পিতা: রাজা মিয়া) এবং সাইফুদ্দিন হিরো (পিতা: শেখ আহম্মদ) লাঠি দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। এসময় একুশে টিভি বান্দরবান জেলা প্রতিনিধি নজরুল ইসলাম টিুট (২৯) এবং আজকের চট্টগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি নূর হোসেন (২৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।


সাংবাদিক নজরুল ইসলাম টিটু জানান,, দীর্ঘদিন ধরে চাল চোরাকারবারী চক্র খোলা বাজারের নায্যমুল্যের চাল বস্তা পরিবর্তন করে দেশের বিভিন্নস্থানে পাচার করে আসছে। খবর পেয়ে বস্তা পরিবর্তণের ছবি তোলার সময় চোরাকারবারীরা সাংবাদিকদের উপর হামলা চালায়।

 

 

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক’রা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। এদিকে হামলার ঘটনায় বান্দরবান প্রেসক্লাব, টিভি রিপোটার্স এসোসিয়েশন, রিপোটার্স ক্লাব’সহ গনমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা এবং দোসী ব্যক্তিদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ডিউটি অফিসার এসআই সমুন বড়ুয়া জানান, হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ