• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের দাবি রাঙামাটির বীর মুক্তিযোদ্ধাদের

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2022   Monday
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার রাঙামাটিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের দিন ব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন দেশের বিভিন্ন অঞ্চলে যে যার মত করে মুক্তিযুদ্ধে ইতিহাস লেখছেন যা সত্য ইতিহাসের পরিবর্তে অনেক সময় বিকৃত ইতিহাসের জন্ম দিচ্ছেন। তারা অবিলম্বে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের দাবি জানিযেছেন।


শহরের তবলছড়িস্থ মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের আয়োজনে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমার। এতে অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটির  ডেপুটি কমান্ডার -১ বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী ও ডেপুটি কমান্ডার-২ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর তালুকদার। মতবিনিময় সভা ও কাউন্সিলে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা আরো বলেন, প্রত্যেক উপজেলায়  জায়গা বরাদ্দ না পাওয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। সরকারি খাস জায়গা বরাদ্দ দিয়ে বীর নিবাস নির্মিণের দাবি জানান।  একইসাথে রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের নিবন্ধনের বিরোধীতা করে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মামলা করায় ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।


অপরদিকে,একই স্থানে বিকালের দিকে রাঙামাটি মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। কাউন্সিল শেষে বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিনকে সভাপতি ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরীকে তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ