• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘা্ইছড়িতে ধর্ষনের অভিযোগে দুই ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2022   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ী এক কলেজ ছাত্রীকে (২১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে ঘটনার শিকার কলেজ ছাত্রীটির পিতা নারী ও শিশু দমন আইন মামলায় থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ। 


পুলিশ ও মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গেল ১৫ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে ১ নম্বর আসামি বিপ্লব বড়ুয়া পূর্বপরিচয়ের সূত্র ধরে ধর্ষণের শিকার কলেজছাত্রীকে জরুরি আলাপ  রয়েছে বলে বাড়ী থেকে  উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজারে ডেকে নিয়ে যায়। ওইদিন রাতে ভুক্তভোগী কিশোরী ঘরে না ফিরলে তাকে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। পর দিন ১৬ জুলাই ভোররাতে কলেজছাত্রী বাড়ি ফিরে এসে জানায়, আসামি বিপ্লব বড়–য়া ডেকে নেওয়ার পর অন্য আসামিরাসহ তাকে মুখচেপে ধরে সারারাত ভর কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। শুক্রবার রাতে ভুক্তভোগী কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বাঘাইছড়ির থানার মামলা নং০১। মামলার আসামিরা হলেন- বিপ্লব বড়ুয়া ২৬), যিশু চৌধুরী (২৭), মো. রাসেল (২৯), মো. আরিফ (২৬) ও অমল বড়ুয়া (৪৫)। এরমধ্যে যিশু  চৌধুরী উপজেলার ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং বিপ্লব বড়ুয়া একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

 

বাঘাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খাঁন জানান, ভুক্তভোগী কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দে ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামের (সবুজ) সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের গঠণতন্ত্রের ১৭ এর (খ) ধারা মোতাবেক যীশু চৌধুরী ও বিপ্লব বড়ুয়াকে  ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়ন ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এতে আরও জানানো হয়, কিশোর ধরকে ভারপ্রাপ্ত সভাপতি ও মো. জনি খাঁনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ