• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

বাঘাইহাট-মারিশ্যা সড়কে ভারী যান চলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2022   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট-মারিশ্যা সড়কে পাহাড় ধসে পড়ায়  ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে হালকা যানবাহন সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চলাচল করছে।  রোববার রাত ৮টার দিকে সড়কের দুই টিলা নামক এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। 

 

জানা যায়, রোববার রাত ৮টার দিকে বাঘাইহাট-মারিশ্যা সড়কের উপর কোন বৃষ্টিপাত ছাড়াই পাহাড়ের উপর থেকে মাটি ধসে পড়ে রাস্তা ব্লক হয়ে যায়। খবর পেয়ে  স্থানীয় ও সেনাবাহিনীর সদস্যরা সড়কের কিছু মাটি সরিয়ে ফেলে। এতে  হালকা যানবাহন  মোটর-সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। তবে আপাতত ভারী চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, রোববার আনুমানিক রাত ৮টার দিকে বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুইটিলা এলাকায় বৃষ্টিবাদল ছাড়াই সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি ধসে পড়ে। পরে স্থানীয় ও সেনাবাহিনীর সদস্যরা সড়কের কিছু মাটি সরিয়ে হালকা যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছে। আপাতত ভারী চলাচল বন্ধ রয়েছে।

 

তিনি  আরো জানান, রাত হয়ে যাওয়ার  কারণে পুরো সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। সকালেই মাটি সরানোর কাজ শুরু হলেই সব ধরণের যান চলাচল করতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ