• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নড়াইলে হামলার বিচার দাবিতে
রাঙামাটিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2022   Saturday

নড়াইলে হামলার বিচার এবং সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়নসহ বিভিন্ন দাবিতে শনিবার রাঙামাটিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

শহরের নিউ মাকের্ট প্রাঙ্গনে সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি দীপন ঘোষ। সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমা, জেলা সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীল, প্রচার সম্পাদক নব চাকমা প্রমুখ।  এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের হ্যাপির মোড় ঘুরে নিউ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ আইন প্রনয়ন না করার কারণে দেশে দিন দিন সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। তাই দ্রুত সময়ে বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সরক্ষা আইন প্রনয়নের দাবি করেন তারা। একইসঙ্গে বক্তারা নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদ জানায় এবং পূর্বের সংঘটিত বিভিন্ন হামলার বিচার দাবি করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ