• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ডা.শহীদ তালুকদারের বিরুদ্ধে দুদকের মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন করবে নাগরিক সমাজ

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2022   Friday

পাহাড়ের মানবিক চিকিৎসক এবং রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. শহীদ তালুকদারকে ‘দুর্নীতি দমন কমিশন (দুদক)’র মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবিতে খাগড়াছড়িতে আগামী ১৭ জুলাই সকাল ১১টায় শহীদ মিনারের সামনে গণ-মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইদিন সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে তিন পার্বত্য জেলার বিভিন্ন শ্রেণী- পেশার গণ-স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করা হবে।

 শুক্রবার (৮ জুলাই) বিকাল ৪টায় জেলা শহরের ‘বানৌক ট্রেনিং সেন্টার’ হলে ‘খাগড়াছড়ি নাগরিক সমাজ’র উদ্যোগে অনুষ্ঠিত এক সভা থেকে ডা. শহীদ তালুকদার’র বিরুদ্ধে দুদক’র দায়ের করা মামলাটি পুর্নবিবেচনা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
 
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র সাবেক প্রজেক্ট ম্যানেজার মো: জান-ই আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি সরকারি কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফের ড. সুধীন কুমার চাকমা, সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, প্রবীন সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি’র সা: সম্পাদক এড. আকতার উদ্দিন মামুন,  সমাজকর্মী প্রকৌশলী নির্মল কান্তি দাশ, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সাবেক সা: সম্পাদক মো: আজিম-উল হক, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সাবেক সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সা: সম্পাদক সৈকত দেওয়ান, বেসরকারি সংগঠন ‘কাবিদাং’র নির্বাহী পরিচালক লালসা চাকমা,  বাপা’র জেলা সেক্রেটারি গফুর আহমেদ তালুকদার, জেলা আইনজীবি সমিতি’র নির্বাহী সদস্য এড. নুরুল্লাহ হিরো, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি’র জেলা শাখার সা: সম্পাদক তমাল দাশ লিটন, সমাজকর্মী ধীমান খীসা, জাবারাং কল্যাণ সমিতি’র কর্মসূচি সমন্বয়কারি বিনোদন ত্রিপুরা  এবং একাত্তর টিভি ও দেশ রূপান্তর এর প্রতিনিধি রূপায়ন তালুকদার।
 
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী’র সঞ্চালনায় সম্পন্ন সভায় ডা. শহীদ তালুকদার’র বিরুদ্ধে দুদক’র মামলা ইস্যুতে সর্বসম্মতিক্রমে জনমত গঠনে নয়সদস্য বিশিষ্ট উপদেষ্টা এবং সাংবাদিক তরুণ ভট্টাচার্য্যকে আহ্বায়ক, সাংবাদিক আবু দাউদকে সদস্য-সচিব, যথাক্রমে আবুল কালাম আজাদ, যন্তনেশ্বর ত্রিপুরা, আজিম-উল হক, সাংবাদিক জীতেন বড়ুয়া, মথুরা বিকাশ ত্রিপুরা ও ধীমান খীসাকে  যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ‘খাগড়াছড়ি নাগরিক সমাজ’ গঠন করা হয়।
সদ্য ঘোষিত এই নাগরিক সংগঠনের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির সাথে কার্যক্রম গতিশীল রাখতে সাংবাদিক প্রদীপ চৌধুরীকে সভার সভাপতি মো: জান-ই আলম সমন্বয়কারি হিশেবে প্রস্তাব করেন।
 
সভায় নয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা হলেন যথাক্রমে খাগড়াছড়ি সরকারি কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফের ড. সুধীন কুমার চাকমা, সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, মো: জান-ই আলম, দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান, প্রকৌশলী নির্মল কান্তি দাশ, নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা, সমাজকর্মী ও লেখক অংসুই মারমা এবং কাবিদাং’র নির্বাহী পরিচালক লালসা চাকমা।

উল্লেখ্য  ২০১৩ সালে ১৪ আগষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা  স্বাস্থ্য বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণীর ১২টি পদে ৪০টি আসনে আবেদন চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে খাগড়াছড়ি জেলা পরিষদ এর নিয়োগের বিষয়ে দুর্নীতির অভিযোগ করে একটি মামলা দায়ের করে দুদক।

 ---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ