• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রাঙামাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া রোগ সংক্রান্ত বিশেষ সচেতনতা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2022   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে  থ্যালাসেমিয়া রোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের  আয়োজনে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম এর রক্তরোগ বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ। সেমিনারের মুখ্য  আলোচক ডা: ফাহমিদা  আহমেদ উপস্থিত শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে শিক্ষার্থীদেের পাওয়ার পযেন্ট প্রেজেন্টেশন মাধ্যমে রোগটি সম্পর্কে সচেতন করতে সম্যক ধারণা দেন। একই সাথে রোগটি সম্পর্কে কৌতুহলী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে দুজন থ্যালাসেমিয়া(মেজর) রোগী রোগাক্রান্ত সময়ে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন।

 

অনুষ্ঠানটির আয়োজক লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো.  আরিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত পড়াশুনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সবসময় এ ধরনের সচেতনতামূলক সভার আয়োজন করে থাকে লেকার্স বলিক স্কুল এন্ড কলেজ। 

 

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই প্রতিটি পরিবারে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জানাতে পারবে এতে করে সচেতন হবে রাঙামাটির মানুষ। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ্কই দিন রাঙামাটি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মেডিসিন ক্লাবের আয়োজনে বিনামূল্যে রক্ত পরীক্ষার আয়োজন করা হয়। সেমিনারে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ