• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022   Monday

সোমবার কাপ্তাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক বালিকা অনুর্ধ্ব-১৭) উদ্ধোধন করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা  ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া এতে সভাপতিত্ব করেন। যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আকতার হোসেন, রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক দীপক কুমার ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক ফুটবলার বদরুল আলম জিপু, ইউপি সদস্য অমল কান্তি দে, মোঃ সেলিম, ক্যাপ্রু চৌধুরী, ফুলাচিং মারমা সহ ইউপি সদস্য এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ২ টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ১-০ গোলে চিৎমরম ইউনিয়নকে পরাজিত করে। বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন ৩-০  গোলে ওয়াগ্গা ইউনিয়নকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কল্যান বিকাশ তনচংগ্যা। টুর্নামেন্টের উভয় বিভাগে ৪ টি করে সর্বমোট ৮ টি দল অংশ নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ