• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রামগড়-মাটিরাঙ্গা-পানছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2015   Friday

খাগড়াছড়ি পার্বত্য জেলায় রামগড়-মাটিরাঙ্গা-পানছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পৃথক পৃথক ভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । শুক্রবার স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

 

স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় রামগড় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাবিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম(আলমগীর) । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইউনুস আলী মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, রামগড় পৌরসভার কাউন্সিলর বাদশা মিয়া। উপজেলা মৎস্য অফিসার মোঃ জসিম উদ্দিন পরিচালনায় অনান্যের মধ্যে সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, আওয়ামীলীগ নেতা শেরআলী ভুইয়া প্রমূখ বক্তব্য রাখেন ।

 

এদিকে মাটিরাংগায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। মাটিরাংগা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল¡ বক্তব্য রাখেন মাটিরাঙ্গা  ডিগ্রী কলেজে’র অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাংগা পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম বাবু প্রমুখ । এসময় আলোচনা সভায় মাটিরাংগা বিভিন্ন  মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

 

অপরদিকে দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক।  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রত্নকান্তি রোয়াজা, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জয়নাথ দেব । এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল বিভাগীয় প্রধান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ বাহার মিয়াসহ ও স্থানীয় সংবাদ কর্মীরা ।

 

বক্তারা বলেন, এ দিনটি বাঙ্গালী জাতির জন্য এক স্মরনীয় দিন। আজকের দিনেই মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। এ সরকার প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ২৬মার্চের স্বাধীনতার ঘোষনাকে সমর্থন ও অনুমোদন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ