• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাঙামাটিতে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2022   Tuesday

মঙ্গলবার  রাঙামাটিতে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি  ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা  বিশেষ অতিথি ছিরেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমাঅ  সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি জেলা শাখার উপ-পরিচালক মোঃ শফি উল্লাহ । এছাড়াও সেমিনারে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দুর্নীতি দমন কমিশনের জেলা শাখার সহকারী পরিচালক আহমেদ ফারহাদ হোসেন।    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক সৌরভ দত্ত।  সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সেমিনারে দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি জেলা শাখার উপ-পরিচালক মোঃ শফি উল্লাহ বলেন, ২০০৪ থেকে ২০২২ পর্যন্ত দীর্ঘ আঠারো বছরের পথ পরিক্রমায় আমরা দুর্নীতি দমন কমিশন আপ্রাণ চেষ্টা করছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু দুর্নীতি এমন এক জিনিস যা আইন দ্বারা নিয়ন্ত্রণ কঠিন। জনগনের সচেতনামূলক  ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না।

 

প্রধান অতিথি বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় থেকেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করা দরকার। তাহলে আমরা সব ক্ষেত্রে অন্যান্যদেরও দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে পারবো। এখান থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষা নিবে। কারণ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ও পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি ও কাজ করবে। কাজেই এখান থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করা দরকার।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে চলছে। আমরা যদি সৎভাবে কাজ করি তাহলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন সে স্বপ্নকে সাপোর্ট দিতে পারবো।  

 --প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ