• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্যর বিরুদ্ধে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2022   Saturday

বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে শনিবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ।


জেলা যুবলীগের উদ্যোগে শহরের বনরুপাস্থ বিএম শপিং কমপ্লেক্স চত্বরে আয়োজিত সমাবেশ সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ ছলিম উল্ল্যাহ সেলিম, মোঃ শফিউল আজম, মোঃ আবু তৈয়ব প্রমুখ। এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে মিলিত হয় যুবলীগের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার যারা করছে তাদের কোন ছাড় নেই। এইসব মৌলবাদ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে শক্ত হাতে প্রতিহত করা হবে। যেখানেই এসব উগ্রপন্থীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তা কখনোই বঙ্গবন্ধুর বাংলায় হতে দেয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ