• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে পাহাড়ি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিন সংগঠনের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2022   Saturday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলেচু পাড়ায় (মহিলা কার্বারী পাড়া) চুইরংমা মারমা নামে ৪০ বছর বয়সী এক পাহাড়ি নারীকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

 

শনিবার পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,গেল ৩ মার্চ রাতে উক্ত ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটলেও, ধর্ষকরা ঘটনাস্থলে আলামত হিসেবে দা-কুড়ালসহ সরঞ্জামানাদি রেখে গেলেও, পুলিশ কেন এখনো কাউকে গ্রেফতার করতে পারলো না তা তাদের বোধগম্য হচ্ছে না। এতে করে অপরাধীদের পালানোর সযোগ দেয়া হচ্ছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।

 

তিন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের (বিশেষত পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায়) মেডিকেল রিপোর্ট দেয়ার ক্ষেত্রে গোপন নিষেধাজ্ঞা জারি থাকার কারণে সঠিক রিপোর্ট প্রদান না করায় ভিকটিম ও তার পরিবারের লোকজন সুষ্ঠু বিচার পায় না। এর ফলে অপরাধীরা পার পেয়ে বার বার এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস পায়। এ যাবত যত পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়েছে তার কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে রোয়াংছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের পর হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বিবৃতিতে একই দিন খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজে জীববিজ্ঞান বিভাগের প্রভাষক অর্জুন নাথ কর্তৃক দুই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনারও নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ