• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং মাতৃভাষায় শিক্ষাদান বিষয়ে মতবিনিময় সভায়
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা শিক্ষা কার্যক্রমকে বেগবান করতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের আহ্বান

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022   Sunday

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাতৃভাষায় শিক্ষাদান কার্যক্রম চলমান থাকলেও খুব বেশি সফলতা লাভ করেনি। এ কার্যক্রমকে বেগবান করার জন্য শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

 

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের এগিয়ে নিতে মাতৃভাষায় পাঠ্য বই তৈরী করে বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে মাতৃভাষায় পাঠদানের জন্য পরিষদের অর্থায়নে শিক্ষকদেরও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শিক্ষকরা যদি সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা মাতৃভাষায় শিক্ষা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

রোববার (১৬ জানুয়ারি) জেলা পরিষদ সভাকক্ষে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং মাতৃভাষায় শিক্ষাদান বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

সভায় বক্তব্য রাখেন পরিষদের শিক্ষা কমিটির আহ্বায়ক প্রিয় নন্দ চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, পিটিআই এর সুপার মোহাঃ রবিউজ্জামান, শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটের সাবেক পরিচালক সুগত চাকমা এবং খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে আগত মাতৃভাষা প্রশিক্ষককরা।

 

সভায় জেলা পরিষদের সদস্য, রাঙামাটি জেলার ১০ উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা, প্রাথমিক শিক্ষকরা, শিক্ষাবিদ, গবেষক এবং মাতৃভাষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

 

আলোচনায় তারা মাতৃভাষায় অভিজ্ঞ শিক্ষক নিয়োগ, বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ, কাস রুটিনে মাতৃভাষা বিষয়টি অন্তর্ভুক্তকরণ, মূল্যায়নের ব্যবস্থাকরণ এবং এ বিষয়ে পরিষদের তত্ত¡াবধানে একটি সেল গঠন করার পরামর্শ প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ