• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিজু, সাংগ্রাইং, বৈকুক, বিষু বিহু’র উৎসব উদযাপনের সুবিধার্থে মন্ত্রী পরিষদের চার দিনের ঐচ্ছিক ছুটির অনুমোদন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2015   Tuesday
no

no

পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের বিজু, সাংগ্রাইং, বৈকুক, বিষু বিহু আনন্দঘন পরিবেশে  উদযাপনের সুবিধার্থে সরকার  চার দিনের সরকারী ঐচ্ছিক ছুটি অনুমোদন করেছে । উৎসবের আগের পরের তিনদিন এবং বাংলা নববর্ষ চারদিনের এ ছুটি কার্যকর হবে বলে জানা গেছে । এখন থেকে এ ছুটি নিয়মিত কার্যকর হবে ।

 

সোমবার প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় এ ছুটির সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে নিশ্চিত করেছেন পার্বত্য মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম ত্রিপুরা এনডিসি।

 

তিনি আরও জানান,এটা পার্বত্য চট্টগ্রামসহ সমতলে ক্ষুদ্র ক্ষুদ্র সকল জাতিগোষ্ঠির জন্য খুবই আনন্দের সংবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর পার্বত্যবাসীর প্রতি যে ভালবাসা তা আরও একবার প্রমাণিত হল। তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সকল সদস্যদের পার্বত্যবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।   

 

এদিকে,সাংগ্রাইং, বৈকুক, বিষু বিহু-এর উৎসবের মূল দিনেই সরকারের এ ছুটি ঘোষনায় উচ্ছাস প্রকাশ করেছেন পাহাড়ের মানুষ। পার্বত্য জেলায় বিভিন্ন সংগঠনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা  প্রকাশ করেছেন খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মাষ্টার, চাকমা একাডেমী’র সভাপতি মধুমংগল চাকমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সম্পাদক বিবিসুৎ ত্রিপুরা  প্রমুখ ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ