• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2021   Thursday

মহান বিজয় দিবসে বৃহস্পতিবার রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

রাঙামটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।জে লা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ কামাল উদ্দিন, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সদস্য অংসুছাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পরিষদ সদস্য রুহুল আমিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ’সহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


সংবর্ধনা অনুষ্ঠানে ৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেককে ৫ হাজার, ৪১জন বীর মুক্তিযোদ্ধা প্রত্যেককে ২হাজার এবং ২৬জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রত্যেককে ২হাজার টাকা করে সম্মাননা ভাতা প্রদান করা হয়। এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য এবং পরে ভেদভেদিস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ