• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আঞ্চলিক দলগুলোর অস্ত্রের ঝনঝনানিতে পাহাড়ে উন্নয়ন বাধাঁগ্রস্ত হচ্ছে-দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2021   Wednesday

রাঙামাটির কাউখালী উপজেলাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হল। প্রায় ১৪কোটি ৭০ল টাকার ব্যয়ে ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত তিন তলা ভবন নির্মাণ করা হয়। বুধবার খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এই নব নির্মিত ভবন উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরিকতায় পাহাড়ে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়। তারই ধারাবাহিককায় প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন কাজ পরিচালনার পাশাপাশি বর্তমান সরকার দূর্গম এলাকায় স্বাস্থ্য খাতে যে উন্নয়ন হয়েছে তা এখন দৃশ্যমান ও অবিস্মরণীয়, কোন সরকারের আমলেই এভাবে উন্নয়নের কাজ করা হয়নি।


তিনি অভিযোগ করে আরো বলেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর অস্ত্রের ঝনাঝনানিতে পাহাড়ে উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। তারপরও আওয়ামীলীগ সরকারের আন্তরিকতায় এখনো পাহাড়ে উন্নয়ন কর্মযজ্ঞ চলমান রয়েছে। তিনি এই উন্নয়নের ধারাবাহিকতা রায় বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে আহবান জানান।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙামাটি সেনাবাহিনীর কর্মকর্তা মেজর নূর, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ