• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

রাঙামাটির ত্রিপুরাছড়া বৈশালী নগর বনবিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2021   Tuesday

মঙ্গলবার রাঙামাটির সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়া বৈশালী নগর বনবিহারে উদযাপিত হয়েছে দিনব্যাপী ১১তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

 

অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন মহাসাধক বনভান্তের অন্যতম শিষ্য শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। আরো ধর্মদেশনা দেন, দীঘিনালা ধুতাঙ্গটিলা বনবিহারের বিহার অধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির,অজলচুগ বনবিহারের বিহার অধ্যক্ষ সত্যমতি স্থবির, রাঙামাটি রাজবন বিহারের ভিক্ষু মেত্তাবংশ মহাস্থবির, ত্রিপুরাছড়া বৈশালী নগর বনবিহারের বিহার অধ্যক্ষ বিমলাসার ভিক্ষু প্রমূখ। অনুষ্ঠানে পঞ্চশীল পাঠ করেন ঈশিতা চাকমা ও চিত্র রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  কিরণ চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক অমর চাকমাসহ অন্যান্য প্রমূখ।

 

এর আগে প্রাতরাশ, বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিধ দান অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে  শত শত পূণ্যার্থীর ঢল নামে।

 

অনুষ্ঠানে ধর্মীয় দেশনায়  বৌদ্ধ ভিক্ষুরা বলেন, মানুষের সুন্দর চরিত্র হচ্ছে প্রকৃত সৌন্দর্য্য। জ্ঞান-প্রজ্ঞা-সাধনার মধ্যে দিয়েই চারিত্রিক সৌন্দর্য্য গড়ে তুলতে হয়। উদার মন-মানসিকতার অধিকারী ব্যক্তির দান, শীল ভাবনার মাধ্যমে মানুষের কল্যাণের জন্য কাজ করে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। সে জন্য মানব জীবনে সৌন্দর্য্য গুরত্ব রয়েছে। কঠিন চীবর দানই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ দান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ