• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

রাঙামাটিতে জাতীয় যুব দিবস উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2021   Monday

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে সোমবার রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর আহবায়ক ও  জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা,  জেলা পরিষদ সদস অংসুছাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: শাহিদুল ইসলাম প্রমুখ।  আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও প্রশিণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে একমাত্র দেশের যুব সমাজ। পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য যুব সমাজ একটি বিরাট সম্পদ। এই সম্পদকে যাতে প্রকৃত সম্পদ হিসেবে গড়ে তোলা যায় তার জন্য সরকার, যুব উন্নয়ন অধিদপ্তর এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবে। যুব সমাজকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা আছে যাতে আর কোন যুবক যুবতী বেকার না থাকে এবং সমাজের জন্য বোঝা না হয়। সেই লক্ষে যুব সমাজকে কারিগরীভাবে প্রশিক্ষিত এবং সম্পদে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ