• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায়ে রাঙামাটিতে সনাকের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2021   Sunday

 বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুকি মূল্যায়ন করে অভিযোজন বাবদ তহবিলের অগ্রাধিকার আদায়ের দাবিতে রোববার রাঙামাটিতে মানববন্ধন করেছে  ট্রান্সফারেন্সি ইন্টারনাশনাল বাংলাদেশের সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক)।

 

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমবেশে সভাপতিত্ব করেন সনাকের সদস্য মোহাম্মদ আলী। বক্তব্যে দেন সনাক সদস্য সুস্মিতা চাকমা, সচেতন নাগরিক কমিটি রাঙামাটির  সাবেক সভাপতি অমেলেন্দু হাওলাদার, সনাক সদস্য মুজিবুল হক বুলবুল প্রমুখ।

 

এতে বক্ত্যরা বলেন, গত ছয় বছর আগে ১৯৬টি দেশ প্যারিসে জলবায়ু সম্মেলনে চুক্তিতে সম্মত হলেও চুক্তি বাস্তবায়নে পথরেখা চূড়ান্ত করতে পারেনি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কার্বন নিঃসরণতকারী জীবাশ্ম  জ্বালানি। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন তাপমাত্র বৃদ্ধি পাচ্ছে। এর কারনে বাংলাদেশসহ বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু তহবিলে প্রতিশ্রুতি অর্থ বাংলাদেশসহ অনেক দেশে এখনো পায়নি। এই অর্থ আদায়ে সরকারকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ