• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাবের বিলুপ্তি ঘোষনা

ডেস্ক রিপোট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2021   Friday

নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাবের বিলুপ্তি বিলুপ্তি ঘোষনা ‍করা হয়েছে। শনিবার  নব গঠিত প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারন সম্পাদক নন্দন দেবনাথসহ অন্যান্য সদস্যরা পুরাতন রাঙামাটি প্রেস ক্লাবে গিয়ে  শুভেচ্ছা বিনিময় করে এই সংগঠনের বিলুপ্তি ঘোষনা দিয়ে পুরাতন প্রেস ক্লাবের সাথে সংহতি প্রকাশ করেন।  বিলুপ্তি ঘোষনার পর পর আয়োজিত মতবিনিময় সভায় রাঙামাটির সাংবাদিক নেতারা সকল ভেদাভেদ ভুলে  গিয়েএকসাথে পথচলায় একমত পোষন করছেন। 
 

রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় এসময় পুরাতন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,নব গঠিত প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারন সম্পাদক নন্দন দেবনাথ সাংবাদিক মোহাম্মদ আলী, অলি আহমেদ, ফজলুর রহমান রাজন, কামাল উদ্দীন, হেফাজত উল বারী সবুজ, মনসুর আহমেদ, শান্তিমময় চাকমা, উড়াল মনি চাকমা হিমেল, মোঃ হান্নান, আলমগীর মানিক, ফাতেমা জান্নাত মুমু, সাধন বিকাশ চাকমা ও জিয়াউর রহমান জুয়েল প্রমুখ বক্তব্যে দেন।

 

সংক্ষিপ্ত মত বিনিমময় সভায় পুরাতন প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, সাংবাদিকরা বুদ্ধিভিত্তিক পেশায় জড়িত, তারা নিজেরা নিজেদের মর্যাদা ভালোভাবেই বুঝে। আমাদের বিষয় আমরা নিজেদের উদ্যোগে সমাধান করে আজ প্রমাণ করতে পেরেছি যে, সাংবাদিকরা প্রকৃতপক্ষে বাস্তববাদী।

 

বিলুপ্তি হওয়া নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাবের সভাতি সুশীল প্রসাদ চাকমা বলেন, সাংবাদিকরা সকলেই পরস্পরের ভাই, ঐক্যের উদ্দেশ্য নিয়েই আমরা নতুন একটি প্রেসক্লাব গঠন করেছিলাম। কিন্তু ইতোমধ্যে রাঙামাটি প্রেসক্লাব নতুন করে ১৬ জন সাংবাদিককে প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে উদারতার পরিচয় দিয়েছে। আমরা আশাকরি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


তিনি বলেন, রাঙামাটির সাংবাদিক সমাজ এখন নতুন করে আবারও ঐক্যবদ্ধ হয়েছে, তাই একই নামে রাঙামাটিতে আর একটি প্রেসক্লাব রাখার আর কোনো প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা নেই। বক্তব্যে তিনি নতুন প্রেসক্লাব বিলুপ্ত করার ঘোষণা দিয়ে বলেন, আমরা এখন থেকে পারস্পরিক ভেদাভেদ ভুলে একসাথে পথ চলবো। এবং তৃতীয় কেউ যাতে সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে লক্ষ রাখবো।

বিলুপ্তি হওয়া নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ বলেন, আমরা চাইনা সাংবাদিকদের মাঝে কোনো অন্তর্কোন্দল থাকুক। সবভুলে আমরা আগের মতই সৌহার্দপূর্ণ পরিবেশে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করে যাওয়ার  আশা ব্ঘোযক্ষত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ