• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়িতে করোনায় নতুন করে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2021   Friday

খাগড়াছড়িতে করোনা ইউনিটে অল্প সময়ের ব্যবধানে ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন সকালে মারা গেলেও দুপুর থেকে পাঁচ মিনিট পর পর আরো তিনজনের মৃত্যু হয়।  তাদের একজন করোনা আক্রান্ত অপর তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।  তাঁরা সকলে বয়োবৃদ্ধ ছিলেন।  এটি এখন পর্যন্ত খাগড়াছড়ি  করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ জুন উপসর্গ নিয়ে ফিরোজা বেগম খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তাঁর নমুনা পরিক্ষা করা হলে করোনা সনাক্ত হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

 

এর আগে বেলা ১২টা ৪০ মিনিটে রাজীয়া খাতুন মারা যান। এর পর পর দুপুর ৩টা ৪০ মিনিটে আব্দুল মান্নান এবং ৩টা ৪৫ মিনিটে আনায় মারমা মারা যান। তারা সকলে বৃহষ্পতিবার রাত আনুমানিক ১০ টার পর থেকে হাসপাতালে ভর্তি হন।

 

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রিপল বাপ্পি চাকমা বলেন, যে ৪ জন মারা গেছেন তারা সকলে বয়োবৃদ্ধ ছিলেন। তারা আগে থেকে শারিরীক নানা সমস্যায় ভুগছিলেন।  এরমধ্যে ১ জন করোনায় আক্রান্ত থাকলেও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

 

নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলা শহরের কলেজ গেইট এলাকার বাসিন্দা আব্দুল মান্নান(৭০), মাটিরাঙ্গার তাইন্দং এলাকার মকবুল আহম্মদের স্ত্রী রাজীয়া খাতুন(৭০), পানখাইয়া পাড়া এলাকার আকিও মারমার স্ত্রী আনায় মারমা (৬৮) এবং দীঘিনালার জামতলী এলাকার মোঃ হাবিবুল্লার স্ত্রী ফিরোজা বেগম(৫৫)। এরমধ্যে ফিরোজা বেগম করোনায় আক্রান্ত ।

 

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যথাযোগ্য স্বাস্থ্যবিধি মেনে তাদের দাহ/দাফন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ