• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

ডেস্ক রিপোট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2021   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে প্রাপ্ত এককালীন অর্থের চেক জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, পরিষদ সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য ইলিপন চাকমা ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রমুখ।


সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যয় বাবদ সর্বমোট ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। একইসঙ্গে মাননীয় প্রধান অতিথি জেলা সমাজকল্যাণ পরিষদ, রাঙামাটিতে বরাদ্দকৃত জুরাছড়ি উপজেলার ৮ পরিবার এবং রাঙামাটি সদরের ১টি পরিবারকে আগুনে বসতবাড়ী পুড়ে যাওয়ায় প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেন প্রধান অতিথি।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি স্থানীয় মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাৎক্ষণিক সাড়া দিয়ে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসায় পার্বত্য মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানের কল্যাণে এ অর্থ যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ