• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পুনঃর্নিমাণকৃত নতুন ভবন উদ্বোধন
প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে-নব বিক্রম কিশোর ত্রিপুরা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2021   Thursday

রাঙামাটি শহরে তবলছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পুন র্নিমাণকৃত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে নির্মিত ভবনটি বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দুপুরে উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ও তার সহধর্মীনি অনামিকা ত্রিপুরা।


এসময় বোর্ডের সদস্য ও পরিকল্পনা প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর পুলক দে, মহিলা কাউন্সিলর রুপসি দাস গুপ্ত ও পূজা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার দেসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে মন্দির কর্তৃপক্ষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান পরে প্রধান অতিথি ফিতা কেটে মন্দিরের নতুন ভবন উদ্বোধন করেন৷ পরে তিনি ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।


এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর প্রত্যেক মানুষ যার যার ধর্ম শিক্ষা গ্রহন করে তাদের নিজ নিজ ধর্ম পালন করে থাকে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর বর্তমান সরকারের আমলেই মানুষ যার যার ধর্ম আন্দন উৎসবের মধ্যেই পালন করতে পারছে।


তিনি আরো বলেন, যে কোন উৎসব পালন করার আগে প্রকৃত জ্ঞানী ও শুদ্ধ ধর্মীয় গুরুদের কাজ থেকে জেনে নেওয়ার দরকার। যাহাতে যুব সমাজের কাছে ধর্মীয় অনুভুতি কাজ করে। একজন ধার্মিক মানুষ পরিবার সমাজ ও মানুষের মঙ্গল কামনা করে। সনাতন ধর্ম হচ্ছে পুরাতন ধর্ম, বর্তমান সময়ে যুব সমাজকে মন্দিরে সমাজিক কাজ ব্যাস্ত রাখতে হবে, যাতে করে তারা কোন অসমাজিক কাজ জড়িয়ে না পরে। পাশাপাশি সম্মিলিত উদ্যোগে অনগ্রসর এলাকার উন্নয়নে সকলকে সমন্বিত ভাবে এগিয়ে আসলে এলাকার উন্নয়ন তরান্বিত হয়।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায়ে এই মন্দিরের ভবনটি পুন নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ