• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি প্রার্থীর সংশয়

ষ্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2020   Thursday

সবার মতামত ও সম উন্নয়নের মাধ্যমে আধুনিক পৌর শহর গড়া এবং স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে নাগরিকবান্ধব পৌরসভা গড়ার অঙ্গিকার করেছেন খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ইব্রাহিম খলিল। 

 

বৃহষ্পতিবার সকালে খাগড়াছড়ি কলাবাগান এলাকায় ধানের শীষ প্রার্থী নির্বাচন প্রচারণা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।


ইব্রাহিম খলিল বলেন, জাত-ধর্ম-গোষ্টী বিবেচনা নিয়ে আমরা কাজ করবোনা। ন্যায্যতার ভিত্তিতে এলাকায় উন্নয়ন করা হবে। বর্তমান পৌর কর্তৃপক্ষ মানুষের আয়ের কথা মাথায় না রেখে মাত্রাতিরিক্ত হোল্ডিং টেক্স নিচ্ছে। মানুষের নুন্যতম মতামত গ্রহন করা হচ্ছেনা।
বর্তমান পৌর মেয়র রফিকুল আলমকে ইঙ্গিত করে বিএনপি প্রার্থী বলেন, ব্যক্তি বিশেষ পৌরসভার উন্নয়নমূলক সকল কাজ নিয়ে যাচ্ছে। এতে সাধারণ ঠিকাদাররা ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ মহলের ইন্ধনে পৌর শহর এখন মাদকে সয়লাব। শহরের বাইরে এলাকাগুলোতে তেমন উন্নয়ন নেই। নির্বাচনে বিজয়ী হতে পারলে স্বচ্ছতা-জবাবদিহিতাসহ মাদকমুক্ত, জনবান্ধব আধুনিক পৌরসভা গড়া হবে বলে জানান তিনি।
এসময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সাধারণ সম্পাদক এম এন আফসার মংসাথোয়াই চৌধুরী, মোহাম্মদ হোসেন , , মোশাররফ হোসেন আব্দুর রব রাজাসহ জেলা অঙ্গ ও সহযোগী সংগঠের নেতৃবৃন্দ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ