• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বরকলে উৎসবমুখর পরিবেশে প্রগতি যুবক-যুবতী কল্যাণ সমিতির ১ম বর্ষপূর্তি উদযাপন

নিরত বরন চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2021   Friday

বরকল উপজেলায় প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উদ্যোগে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের মধ্যে দিয়ে প্রথমবারের মতো বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। 

 

"যুব তুমি সফলতার গাঁথা, তুমি অালোর প্রতীক,তুমিই উজ্জ্বল নক্ষত্র, তোমারই মুখ পানে চেয়ে রয়েছে সকল জাতি"-এ প্রতিপাদ্য নিয়ে  প্রগতি যুবতী কল্যাণ সমিতির কনফারেন্স কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা। প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্মৃতিময় চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক লক্ষী বিকাশ চাকমা।

 

অনুষ্ঠান  শুরুর আগে অতিথিদের অাসন গ্রহণ ও ফুলের তোড়া দিয়ে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এরপর সমিতির অতীত এবং বর্তমান কার্যক্রম নিয়ে অনুভূতি প্রকাশ, অতিথিদের বক্তব্য উপস্থাপন এবং সভাপতির বক্তব্যে শেষে কেক কাঁটার মধ্যে দিয়ে সভা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক মুনি বিকাশ চাকমা, অর্থ সম্পাদক কনক বরন চাকমা সহ সমিতির সদস্য সদস্যাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।               

 

প্রধান অতিথির বক্তেব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,প্রত্যক সমিতির সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। তাই লক্ষ্যকে সামনে রেখে ঐক্যতার সাথে অার্থ- সামাজিক উন্নয়নে সমিতির সকল সদস্যকে নিঃস্বার্থভাবে কাজ করা দরকার।অার স্বার্থকে যদি অাগে প্রাধান্য দেয়া হয় তাহলে সমিতির কখনো উন্নতি সাধিত হবে না। সর্বপ্রথমে নিজে থেকে সমাজ এবং রাষ্ট্রকে কিছু দেয়ার উদ্দেশ্য করে কাজে এগিয়ে অাসলে অাপনা-অাপনি সেই সুফলটা সমিতির সদস্যরা পাবে বলে তিনি মনে করেন।

 

তিনি অারো বলেন,প্রত্যেক সমিতির নীতিমালা থাকে।অার সেই নীতিমালা সমিতির সকল সদস্যর অনুসরণ করা অবশ্যই দরকার। পাশাপাশি সমিতির পরিকল্পনা মোতাবেক কাজ করলে দ্রুত উন্নয়ন করা সম্ভব।তিনি বলেন অার্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজের সকল জনসাধারণের মনের উন্নয়নটা জরুরি।তাই সকল দিক বিবেচনা করে সমিতির কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি সুপরামর্শ দেন। অার সমিতির উন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে  সব ধরনের সহযোগিতা দেয়ার অাশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। 

 

বিশেষ অতিথি বক্তব্যে প্রভাত বিন্দু চাকমা বলেন, একতাই হলো উন্নয়নের চাবিকাঠি। একতা না থাকলে কোনো কাজ একা বা অালাদাভাবে করা সম্ভব নয়।তাই সমিতির সকল উন্নয়নে সর্বপ্রথমে দরকার ঐক্য।অার একমাত্র সমিতির মাধ্যমে অার্থ-সামাজিক উন্নয়ন করা সম্ভব বলে তিনি মনে করেন।

 

তিনি বলেন, সমিতি হলো সকলে মিলিত হওয়ার একটি স্থান। যে স্থানে সুখ দুঃখের কথা ভাগাভাগি করার একমাত্র সুযোগ।   

          

তিনি  আরো বলেন, প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির ১ম বারের মতো বর্ষপূর্তি উদযাপন এমন মহতী উদ্যোগ এবং কার্যক্রম দেখে  অামি সত্যি বিস্মিত হয়েছি।যা না অাসলে হয়তো এই দিনটা মিস করতাম এমন মন্তব্য করেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

 

সভাপতি বক্তব্য নিরত বরন চাকমা বলেন,ঐক্যতা ছাড়া অার্থ-সামজিক উন্নয়ন করা সম্ভব নয়। তাই সমিতির উন্নয়নের জন্য  পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিঃস্বার্থভাবে সকল সদস্যকে এগিয়ে অাসার অাহ্বান জানান।তিনি এমন মহতী সময়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সমিতির সদস্যদের কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।একইসাথে এমন মহতী সময় সবার মাঝে বার বার ফিরে অাসুক এ কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ