• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লংগদুতে চারণ সাংবাদিক এ,কেএম মকছুদ আহমেদকে সংবর্ধনা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2020   Sunday

চারণ সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রামের স্থাণীয় অন্যতম দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কেএম মকছুদ আহমেদের সাংবাদিকতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন ও লংগদু প্রেস ক্লাবের  পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে পাহাড়ের সংবাদপত্র ও প্রকাশনা সমাচার"  বইয়ের প্রকাশনা মোড়কও উন্মোচন করা হয়।

 

লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল বারেক সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, রাঙামাটি প্রেসক্লাবে সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,  রাঙামাটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, গুলশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু নাসির।  স্বাগত বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাব সভাপতি মোঃ এখলাস মিয়া খান।

 

পরে অতিথিরা সংবর্ধিত অতিথি দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের হাতে ক্রেষ্ট তুলে দেন।  পরে এ,কেএম মকছুদ আহমেদের জীবনী নিয়ে রচয়িত গ্রন্থ "পাহাড়ের সংবাদপত্র ও প্রকাশনা সমাচার" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা পাহাড়ের উন্নয়ন ও স্থায়ী শান্তি আনায়নে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় এনে পার্বত্য তিন জেলাকে ৭টি জেলায় বিভক্ত করে পার্বত্য চট্টগ্রামকে নতুন বিভাগ করার ঘোষণার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ