• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটি প্রেস ক্লাবে সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক নির্বাচিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2020   Saturday

রাঙামাটি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল সভাপতি ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক সাধারণ সম্পাদক হিসেবে পুর্ণঃ নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সভাপতি পদে নিকতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইলিয়াস।


শনিবার রাঙামাটি প্রেস ক্লাবের নির্বাচনী তফশীল মোতাবেক বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।


২নং ও ৪নং থেকে ১১নং পদে একাধিক প্রার্থী না থাকায় নির্ধারিত সময়ে শুধুমাত্র সভাপতি ও সাধারণ পদের জন্য গোপন ব্যালটে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১৩জন ভোটার থেকে ১২জন ভোটার কাষ্ট হয়েছে। এর আগে সকালে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা।


নির্বাচনে সভাপতি পদে মোট ৮ ভোট পেয়ে প্রেস ক্লাব সভাপতি পদে পূর্ণঃ নির্বাচিত হন দৈনিক পূর্বকোণের রাঙ্গামাটি প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনীল কান্তি দে পেয়েছেন ৪ ভোট। অন্যদিকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে ৯ ভোট পেয়ে পুর্ণঃ নির্বাচিত হন দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইলিয়াস পেয়েছেন ৩ ভোট।


রাঙামাটি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য পদের সহ-সভাপতি পদে ইউএনবি প্রতিনিধি অলি আহমেদ, কোষাধ্যক্ষ পদে এটিএন বাংলা প্রতিনিধি পুলক চক্রবর্তী, যুগ্ন সম্পাদক প্রথম আলোর ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমা, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।


অন্যদিকে নিবার্হী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক গিরিদর্পন সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক ইনকিলাপ রাঙামাটি প্রতিনিধি সৈয়দ মাহাবুব আহামদ, এস এম শামসুল আলম, মোঃ আলী।


প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনায় ছিলেন, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ের অধ্যক্ষ এস এম মঈন উদ্দীন ও পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ