• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2015   Tuesday

“নিরাপদ পুষ্টিকর খাবার সুস্থ জীবনের অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। 

 

সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন (ভাঃ) ডাঃ রুহী বানানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, মেডিকেল অফিসার ডাঃ বিনোদ শেখর চাকমা, রাঙ্গামাটির ইউএনএফপিএ’র প্রতিনিধি ডাঃ হেলেন চাকমা প্রমুখ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন  সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুপতি রঞ্জন চাকমা।  এর আগে শহরের তবলছড়ি জামে মসজিদের সামনে থেকে একটি র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার জনগণের সার্বিক স্বাস্থ্যের মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। খাদ্য নিরাপত্তা ও পুষ্টিকর খাদ্য গ্রহণের ওপর গুরুত্ব আরোপ ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ অনেকাংশে সম্ভব হয়েছে।

 

তিনি আরও বলেন, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়বেটিস জাতীয় অসংক্রামক রোগ হতে রক্ষায় খাদ্যভাস পরিবর্তন, নিয়মিত শরীরচর্চা জরুরি। পাশাপাশি কোমল পানীয়, ফাষ্টফুড ও জাঙ্কফুড জাতীয় খাবার গ্রহণ হতে বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি উচ্চ রক্তচাপসহ সকল অসংক্রামক রোগের জন্য জীবনাচারের পরিবর্তন ও খাদ্যাভ্যাস কে দায়ী করেন। তাই তিনি এ সকল রোগ নিয়ন্ত্রণে ফাষ্টফুড, জাঙ্কফুড, কোমল পানীয় বর্জন ও শারীরিক পরিশ্রমের পরামর্শ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ