• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বড়থলি ইউপি নির্বাচন স্থগিত!

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2020   Wednesday

আবহাওয়া প্রতিকূল অবস্থার কারণে হেলিকপ্টার যোগাযোগ ব্যর্থ হওয়ায় রাঙামাটি জেলার ৪নং বড়থলি ইউনিয়নের দ্বিতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসারগণ ও আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী কেন্দ্রে পৌঁছতে না পারায় নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন হওয়ার কথা ছিল।

 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার চলাচল সম্ভব না হওয়ায় নির্বাচন পরিচালনাকারী অফিসারগণ নির্বাচনী কেন্দ্রে পৌঁছতে ব্যর্থ হওয়ায় ১০ ডিসেম্বর নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচন স্থগিতের জন্য মৌখিক জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশন হতে এখনও লিখিত সিদ্ধান্ত পাওয়া যায়নি। সিদ্ধান্ত আসলে নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হবে।

 

প্রতিকূল আবহাওয়ার কারণে নির্বাচনী কর্মকর্তাগণ স্বস্ব কেন্দ্রে পৌঁছতে না পারায় নির্বাচন স্থগিত হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন হতে পরবর্তীতে তারিখ নির্ধারণ করা হলে সেই তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ